রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন      ● শূন্যরেখা থেকে উধাও সেই নারী      ● ত্রিশালে লাইসেন্স ছাড়াই ফিস ফিড বিক্রি, জরিমানা ৫৫ হাজার টাকা      ● আখাউড়ায় চড়া সবজি ও মাছের দাম, বিপাকে ক্রেতারা      ● শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া      ● সিভিল এভিয়েশনে ফায়ার অ্যান্ড রেসকিউ প্রশিক্ষণ শুরু      ● রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● পঞ্চগড়ে গণপিটুনিতে চোরের মৃত্যু      ● সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ      ● শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড      ● খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই      
কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন
​ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেচঁরী রামপুর ইউনিয়নের সিকদারহাট এলাকায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চেঁচরী গ্রামের সরকারি খাস জমিতে কোনো ধরনের অনুমতি ছাড়াই পাকা বা আধাপাকা স্থাপনা নির্মাণ করেছিলেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। সরকারি জমি এভাবে অবৈধভাবে দখলের অভিযোগে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা দায়ের করেন।

​মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত গত ১ সেপ্টেম্বর অবৈধ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে খাস জমি দখলমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে পুনরায় জবরদখল রোধ করতে ওই জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়।

​উচ্ছেদ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল সহায়তা করে। এদিকে প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close