রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দাম কমলো ডিজেলের      ● ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬      ● কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা, হাজার হাজার মৃত্যু      ● ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী      ● মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজায় আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড      ● রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার      ● ঈশ্বরদী ইপিজেডে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান      ● শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর      ● বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক      ● প্রধান শিক্ষক সংকটে গুরুদাসপুরের ৫৭ শিক্ষাপ্রতিষ্ঠান      ● ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার      ● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      
দাম কমলো ডিজেলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে। শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক উত্তেজনা কিছুটা কমে আসা, জ্বালানি তেলের চাহিদা হ্রাস এবং অপরিশোধিত তেলের দাম কমায় ডিজেলের দাম এ পর্যায়ে নামে।

জ্বালানির দাম পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাসবাডির তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ছিল ৫ ডলার ৯৯৮ সেন্ট। গত ২২ সেপ্টেম্বর দাম রেকর্ড ৬ ডলার ৫১ দশমিক ৯ সেন্টে উঠেছিল।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ডিজেলের দাম বেড়েছিল। তবে সম্প্রতি দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, শরৎকালে মানুষের যাতায়াত কমে যাওয়ায় জ্বালানির চাহিদা হ্রাস পায়। পাশাপাশি ঘূর্ণিঝড়ের মৌসুম শেষ হওয়া এবং তেল শোধনাগারগুলোর উৎপাদন স্বাভাবিক হওয়ায় ডিজেলের দাম কমতে শুরু করেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close