রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজায় আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড      ● রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার      ● ঈশ্বরদী ইপিজেডে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান      ● শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর      ● বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক      ● প্রধান শিক্ষক সংকটে গুরুদাসপুরের ৫৭ শিক্ষাপ্রতিষ্ঠান      ● ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার      ● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      ● চাকরির চাহিদা অনুযায়ী পাঠদানের আহ্বান রাষ্ট্রপতির      
রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দাম সহনীয় পর্যায়ে রাখতে আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরসহ মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার। এ ক্ষেত্রে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম সভায় রমজান উপলক্ষে এসব পণ্যে শুল্ক কমানোর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এদিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে ১০ মার্চ, ২০২৭ তারিখ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি, ২০২৭ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close