রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঈশ্বরদী ইপিজেডে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান      ● শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর      ● বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক      ● প্রধান শিক্ষক সংকটে গুরুদাসপুরের ৫৭ শিক্ষাপ্রতিষ্ঠান      ● ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার      ● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      ● চাকরির চাহিদা অনুযায়ী পাঠদানের আহ্বান রাষ্ট্রপতির      ● দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা      ● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      
ঈশ্বরদী ইপিজেডে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন তৈরির কারখানা স্থাপনে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড। এ কারখানায় বছরে এক লাখ পিস হেয়ার ম্যানিকুইন তৈরি করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩০০ জনের কর্মসংস্থান হবে, যার মধ্যে ২৯৫ জনই বাংলাদেশি।

রোববার (১৫ নভেম্বর) ঢাকায় বেপজার কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির জমি ইজারা চুক্তি সই হয়। বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং বিডি লেপাচু লিমিটেডের মহাব্যবস্থাপক হে ঝি লং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানায় তৈরি পণ্য আন্তর্জাতিক কসমেটোলজি শিক্ষাপ্রতিষ্ঠান ও সেলুনে সরবরাহ করা হবে। ল’রিয়াল, ওয়েলা, কাও ও হেনকেলের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্যও এসব পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রকল্প থেকে বছরে প্রায় ৭০ লাখ ডলার রপ্তানি আয় হবে বলে আশা করা হচ্ছে। বেপজা জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরও আটটি প্রতিষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে আছে। অঞ্চলটিতে এ পর্যন্ত মোট রপ্তানি হয়েছে ২৩৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলারের পণ্য।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বেপজা   ঈশ্বরদী ইপিজেড   মার্কিন বিনিয়োগ   বিডি লেপাচু   বিদেশি বিনিয়োগ   রপ্তানি আয়   কর্মসংস্থান   শিল্পায়ন   পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close