প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মটোকে সামনে নিয়ে মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। রবিবার ১৫ নভেম্বর ২০২৬ সকাল ৯ টার সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই ব্রিফিং করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার ও সাবিক পরিচালনায় মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, পিভিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন টিআই রোকেয়া খাতুন, টিআই আবু হুসাইন আহম্মেদ, ব্যাটালিয়ন সদস্য, আনসার ও ভিডিপি সদস্য বৃন্দগণ।
মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, পিভিএম প্রেস ব্রিফিং বলেন, আড়ম্বর পূর্ণভাবে ঝাঁকজখম পূর্ণভাবে এই এই কাত্যায়নী পুজা মাগুরা জেলাতে হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে মাগুরা জেলার আনসার ও ভিডিপি বাহিনী পুজো মণ্ডপে দায়িত্ব ও নিরাপত্তা পালন করবে। মাগুরা জেলায় ১০২ টি পুজা মন্ডপে ৬৫২ হন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ২০ টি পুজা মন্ডপে ৮ জন করে ২ জন মহিলা সদস্য, পিসি, এপিসি ও ৪ জন করে পুরুষ সদস্য এবং সাধারণ গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপে ৬ জন করে এপিসি সহ ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ২৪ ঘন্টা মোতায়েন থাকবে। পাশ্ববর্তী জেলা, সারা বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশ ভারত থেকে লোকজন আসবে এই পুজো দেখতে আর তার ধারাবাহিকতায় মাগুরা জেলা আনসার ও ভিডিপি সদস্য বৃন্দগণ দায়িত্ব পালন করবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি