রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী      ● মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজায় আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড      ● রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার      ● ঈশ্বরদী ইপিজেডে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান      ● শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর      ● বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক      ● প্রধান শিক্ষক সংকটে গুরুদাসপুরের ৫৭ শিক্ষাপ্রতিষ্ঠান      ● ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার      ● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      
৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী মৌসুমে কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চালও সংগ্রহের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম ৷

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল।

প্রশ্নে মো. সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না, করলে তা কী এবং খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে কি না; হলে তা কী?

জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে গত ৮ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদন ও চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান-চালের লক্ষ্যমাত্রা দেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close