প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের মানুষকে ভালো রাখার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের একার পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। সকলের সহযোগিতা দরকার। শনিবার সাটুরিয়ার বালিয়াটি ঈশ্বর চদ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬ এর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কৃষকেরা ভোট দিয়েছেন বলে আমরা সরকার গঠন করতে পেরেছি। কৃষকেরা দেশের সম্মানিত ব্যাক্তি। তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কৃষকরা যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ রাখার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি নুরতাজ আলম বাহার, সাবেক পিপি আজাদ হোসেন খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।