শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      ● ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম      ● দাম্পত্য জীবনের যে বিষয়গুলো মা-বাবাকে বলবেন না      ● মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২      ● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      ● উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর      ● বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী      ● আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল      ● ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়      ● নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কে আনসারের নিরাপত্তা জোরদার, আহত পথচারী উদ্ধার      
লামায় ৩০ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে জনবসতি ও কৃষিজমি
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বচরী এলাকার আমতলী, ইলশা ও গরুরলেজা খালসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০টি ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে এসব এলাকায় বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে কৃষিজমি, বসতবাড়ি ও স্থানীয় জনপদ।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব এলাকায় ড্রেজার ও বালু পরিবহনের কার্যক্রম চলে। দিন-রাত বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি ভারী যানবাহন চলাচলের কারণে স্থানীয় সড়ক ও জনজীবনেও ভোগান্তি বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, আমতলী গ্রামের মেঘার ছড়ার রেললাইনের বাড়ির পূর্বপাশ থেকে বালু উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। একই এলাকার পশ্চিম পাশে মহিষন ডাক্তারের মসজিদের পাশে এবং গরুরলেজা খালের মোহনায়ও বালু উত্তোলনের কার্যক্রম চলছে। কোথাও কোথাও খালের পাড় কেটে বিশাল গর্ত তৈরি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এভাবে অবাধে বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষিজমি, বসতভিটা ও এলাকার পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ ও জনবসতি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close