শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      ● জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর      ● বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা       ● ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি      ● বেগমগঞ্জে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ      ● মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ      ● শূন্যরেখায় ৫ দিন: এপার-ওপার ঠাঁই মেলেনি অসুস্থ নারীর      ● সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪       ● শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী      ● ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      
নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম

সংসদীয় আসন ঢাকা-৭ এলাকাধীন চকবাজারে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ ১৪ নভেম্বর সকাল ১০-০০ ঘটিকায় চকবাজারে এই প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।

শুরুতেই ফায়ার সার্ভিসের সাথে চকবাজারের ব্যবসায়ী, দোকানদার, বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন ও লালবাগ ফায়ার স্টেশন যৌথভাবে অংশগ্রহণ করে। 
মহড়া প্রদর্শনের পর উপস্থিত সকলকে অগ্নিপ্রতিরোধে করণীয়, ফায়ার এক্সটিংগুইসারের ব্যবহার এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শণ ও অনুশীলন করানো হয়। দোকান মালিক সমিতির সহ-সভাপতি ও ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। 

সবশেষ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা চকবাজারের বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়। 
এ সময় উপস্থিত ছিলেন জোন কমান্ডার জনাব ফয়সালুর রহমান ও জনাব মোহাম্মদ এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ রুহুল আমিন মোল্লা ও মোঃ মোস্তাফিজুর রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চকবাজার   ফায়ার সার্ভিস   অগ্নিনিরাপত্তা   অগ্নিনির্বাপণ মহড়া   সচেতনতামূলক প্রশিক্ষণ   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close