শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী      ● গোপনে দান-সদকা করার চারটি বিশেষ উপকারিতা      ● ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা      ● জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা      ● ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত      ● বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের      ● আশুগঞ্জে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন      ● মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয় শিক্ষাপ্রতিষ্ঠান : ড. এম এ কাইয়ুম      ● নলছিটিতে রান্নাঘরের চুলায় মিলল ১৬০ গ্রাম গাঁজা, নারী গ্রেপ্তার      ● চটের বস্তায় শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’      ● ভালুকায় শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোর্শেদ আলম      ● মোংলায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার      
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে সীমান্তবর্তী নাগর নদীর পারে দুটি বাঘকে বিচরণ করতে দেখেন জুবায়ের আল আমিন নামের এক স্থানীয় কিশোর। তাৎক্ষণিকভাবে সে মুঠোফোনে বাঘ দুটির ছবি ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের খুব কাছাকাছি অবস্থান করছিল এবং পরবর্তীতে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে পড়ে।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায়, নদী পার হয়ে বাঘগুলোর বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর থেকে সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষকরা আতঙ্কিত হয়ে ফসলের মাঠে যাওয়া বন্ধ রেখেছেন।

স্থানীয়দের প্রধান উদ্বেগ এখন গৃহস্থালি ও গবাদি পশুর নিরাপত্তা নিয়ে। চা-বাগানের ঝোপঝাড়ে বাঘগুলো লুকিয়ে থাকায় সেগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে এবং যেকোনো সময় লোকালয়ে ঢুকে প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ঘটনার বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু বাঘ দুটির অবস্থান ভারতের সীমান্তের ভেতরে এবং বাংলাদেশ সীমান্তের ওপারে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এরপরেও সীমান্তবাসীকে সতর্ক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close