শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর      ● টিসিবির ডিলার নিয়োগে নতুন পদ্ধতি      ● ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী      ● গোপনে দান-সদকা করার চারটি বিশেষ উপকারিতা      ● ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা      ● জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা      ● ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত      ● বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের      ● আশুগঞ্জে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন      ● মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয় শিক্ষাপ্রতিষ্ঠান : ড. এম এ কাইয়ুম      ● নলছিটিতে রান্নাঘরের চুলায় মিলল ১৬০ গ্রাম গাঁজা, নারী গ্রেপ্তার      ● চটের বস্তায় শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’      
ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরপাড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে মেহজাবিন রাইসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাইসা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার বিকালে নানাবাড়ির পেছনের পুকুরপাড়ে খালাতো বোনের সঙ্গে হাত-মুখ ধুচ্ছিল রাইসা। এ সময় হঠাৎ মাথা ঘুরে ঘাটে পড়ে গিয়ে মাথার ডান পাশে আঘাত পায় সে। এতে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close