শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯-তেই অলআউট ভারত      ● হঠাৎ এক্সের সঙ্গে দেখা, পরিস্থিতি সামাল দেওয়ার ৫ পরামর্শ      ● হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ      ● খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর      ● ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই      ● সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী      ● জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস : আমিনুল হক      ● ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪      ● গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২      ● তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত      
৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯-তেই অলআউট ভারত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাট হেনরির গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। তার ছয় উইকেটের সঙ্গে ম্যাট ফিশারের বোলিংয়ে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে শুভমান গিলের দল। মাউন্ট মঙ্গানুইয়ে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৪ রানে হেরেছে ভারত। ওয়ানডে ইতিহাসে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার।

এর আগে ব্যাট করে উইল ইয়ংয়ের ১২৫ ও টিম সেইফার্টের ৫৮ রানে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান যোগ হওয়ার আগেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে হারায় তারা। পরে ৯ রানে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই চার উইকেট হারানোর লজ্জায় পড়ে ভারত।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। অক্ষর প্যাটেল ও নমন ধীরের ব্যাট থেকে আসে ২১ রান করে। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল মাত্র ২৬ রান। নিউজিল্যান্ডের হয়ে ২৭ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করেন ম্যাট হেনরি। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারসেরা বোলিং। কিউইদের পেসারদের মধ্যে ভারতের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড অবশ্য শেন বন্ডের, ১৯ রানে ৬ উইকেট।

ওয়ানডেতে ভারতের সবচেয়ে বড় হার ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে। এবার ২৪৪ রানের হার নিয়ে সেই বিব্রতকর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেছে দলটি। অন্যদিকে, ওয়ানডেতে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়েছিল কিউইরা। এই জয়ে সিরিজে ব্যবধানও ২-১ করেছে স্বাগতিকেরা।


আরও সংবাদ   বিষয়:  ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৮৯-তেই অলআউট ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close