শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা       ● ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি      ● বেগমগঞ্জে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ      ● মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ      ● শূন্যরেখায় ৫ দিন: এপার-ওপার ঠাঁই মেলেনি অসুস্থ নারীর      ● সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪       ● শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী      ● ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      
হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম

ডিজিটাল মাধ্যমের ভিড়ে হারিয়ে যেতে বসা চিঠির আবেগ, ঐতিহ্য ও শিল্পিত রূপ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পটুয়াখালীতে প্রথমবারের মতো আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী ‘চিঠি উৎসব’।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত প্রাঙ্গণে’র উদ্যোগে পটুয়াখালী স্কাইলার্ক স্কুল প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী আনন্দঘন পরিবেশ ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়।
মুক্ত প্রাঙ্গণের যুগ্ম প্রধান সমন্বয়কারী ঈশিতার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য জুবায়ের মামুন, লুতফুল বারি পান্না ও জাবিদুল হক খান ইকবাল, প্রধান সমন্বয়কারী মুশফিকুর রহমান তুহিন এবং যুগ্ম প্রধান সমন্বয়কারী ওমর ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহাব মিঞা এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাহবুবা আক্তার। এ ছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নিবেদিতপ্রাণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে হাতের লেখার মাধুর্য, চিঠির আবেগ ও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতেই এই ক্ষুদ্র প্রয়াস। ইন্টারনেটের দ্রুতগতির যুগে চিঠি লেখার এই চর্চা তরুণদের মনে অনুভূতি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য করবে।
আয়োজকরা জানান, এই উৎসবকে কেন্দ্র করে টানা এক মাসব্যাপী চিঠি লেখার কার্যক্রম পরিচালিত হয়, যেখানে বিভিন্ন বয়সের মোট ৬০ জন প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জমা হওয়া চিঠিগুলো চুলচেরা মূল্যায়ন শেষে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা ৩০ জন বিজয়ীকে নির্বাচন করা হয়। উৎসব শেষে প্রতিযোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অতিথিদের অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে এক অন্যরকম মিলনমেলায় পরিণত করে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   চিঠি উৎসব   মুক্ত প্রাঙ্গণ   সাংস্কৃতিক আয়োজন   চিঠি লেখার ঐতিহ্য   স্কাইলার্ক স্কুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close