শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ      ● খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর      ● ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই      ● সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী      ● জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস : আমিনুল হক      ● ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪      ● গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২      ● তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত      ● হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত      ● ঠাকুরগাঁওয়ে স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার      
হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। 

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গোলও পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই তারকা ফুটবলার। তবে সেমিফাইনালে হামকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটিতে সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’

নিজেদের দলে তারকা খেলোয়াড় আছে উল্লেখ করে পাকিস্তানের এই গোলরক্ষক আরও বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে।’

পাকিস্তান দলে নতুন করে যোগ দিচ্ছেন পাঁচজন খেলোয়াড়। তাঁদের নিয়েও আশাবাদী ইউসুফ। তিনি বলেন, ‘আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে ফুটবল কোনো একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা। আমরা দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close