শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হঠাৎ এক্সের সঙ্গে দেখা, পরিস্থিতি সামাল দেওয়ার ৫ পরামর্শ      ● হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ      ● খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর      ● ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই      ● সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী      ● জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস : আমিনুল হক      ● ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪      ● গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২      ● তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত      ● হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত      
হঠাৎ এক্সের সঙ্গে দেখা, পরিস্থিতি সামাল দেওয়ার ৫ পরামর্শ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে। রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে এমন পরিস্থিতিতে অনেকেই অস্বস্তিতে পড়েন। কেউ বুঝে উঠতে পারেন না কী বলবেন, আবার কারও মনে ফিরে আসে পুরোনো স্মৃতি। এমন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাবেন, সে বিষয়ে বিশেষজ্ঞদের কয়েকটি পরামর্শ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের অনলাইন সাময়িকী ‘মেল ম্যাগাজিন’।

সৌজন্য বজায় রেখে সংক্ষিপ্ত কথা বলুন
হঠাৎ দেখা হলে স্বাভাবিকভাবে সালাম বা শুভেচ্ছা জানাতে পারেন। চাইলে হাসিমুখে মাথা নেড়েও সৌজন্য প্রকাশ করা যায়। কথা বাড়াতে না চাইলে শুধু ‘ভালো আছেন?’ বলে নিজের কাজে ফিরে যেতে পারেন। দেখা হয়েছে বলেই দীর্ঘ সময় কথা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

অস্বস্তি বোধ করলে সরে যান
সাবেক সঙ্গীকে দেখে অস্বস্তি লাগলে সেখানে জোর করে অবস্থান করার দরকার নেই। প্রয়োজনে ‘একটু কাজ আছে, পরে কথা হবে’ বলে সরে যেতে পারেন। সঙ্গে বন্ধু থাকলে তার কাছে চলে যাওয়া কিংবা জায়গাটি ছেড়ে বেরিয়ে আসাও বিকল্প হতে পারে। কেন চলে যাচ্ছেন, তার ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই।

পুরোনো বিরোধের প্রসঙ্গ তুলবেন না
সাক্ষাতের সময় সম্পর্ক ভাঙার কারণ, পুরোনো অভিযোগ কিংবা কে কাকে কষ্ট দিয়েছেন, সেসব আলোচনা এড়িয়ে চলাই ভালো। সাবেক সঙ্গী এমন প্রসঙ্গ তুললেও স্পষ্টভাবে জানাতে পারেন, এখন এসব নিয়ে কথা বলতে চান না। বিশেষ করে জনসমক্ষে আবেগের বশে এমন কিছু বলা থেকে বিরত থাকা উচিত, যা পরে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ আছে
সাবেক সঙ্গী নতুন সম্পর্কে আছেন কি না, বিয়ে করেছেন কি না কিংবা কোথায় থাকেন, এমন ব্যক্তিগত প্রশ্ন করতে পারেন। এসবের উত্তর দিতে স্বস্তি না লাগলে সরাসরি জানিয়ে দিন, বিষয়টি নিয়ে কথা বলতে চান না। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সব তথ্য জানাতে আপনি বাধ্য নন।

সামাজিক মাধ্যমে যোগাযোগের আগে ভাবুন
সাক্ষাতের পর পুরোনো স্মৃতি মনে পড়ে সাবেক সঙ্গীকে বার্তা পাঠানোর ইচ্ছা হতে পারে। তবে আবেগের মুহূর্তে তাড়াহুড়ো করে যোগাযোগ না করাই ভালো। যোগাযোগ করলে মানসিক স্বস্তি পাবেন, নাকি পুরোনো কষ্ট আবার ফিরে আসবে, তা ভেবে দেখুন। প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক দিন অপেক্ষা করুন।

নিজেকে স্বাভাবিক হতে সময় দিন
সাবেক সঙ্গীকে দেখে মন খারাপ হলে নিজেকে দোষারোপ করবেন না। কাছের বন্ধুর সঙ্গে কথা বলা, কিছুক্ষণ হাঁটা কিংবা পছন্দের কাজে মনোযোগ দেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। তার সামনে ভালো থাকার অভিনয় করারও প্রয়োজন নেই।

সম্পর্ক শেষ হলেও পুরোনো অনুভূতি একদিনে মুছে যায় না। তাই হঠাৎ দেখা হলে সাবেক সঙ্গীকে স্বস্তিতে রাখার চেয়ে নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া জরুরি। কথা বলা, এড়িয়ে যাওয়া কিংবা সেখান থেকে চলে আসা, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারই।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close