বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ      ● তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জোবাইদা রহমান      ● ১৭ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত হযরত আলী গ্রেপ্তার      ● বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা      ● পাবনা-ঢাকা সরাসরি ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু      ● গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      
পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জুনিয়র টাইগাররা।

১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান ও উসমান খান দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতকের দেখা পান। তাদের দৃঢ়তায় জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় পাকিস্তানের জন্য।

ব্যক্তিগত ৬৯ রান করা হাইম খানকে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন রবিউল অনিক। এরপর পাকিস্তানের আর কোনো ব্যাটারকে সাজঘরে ফেরাতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফলে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদসহ বেশ কয়েকজন ব্যাটার প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি।

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য ইনিংসটি খেলেন আল মুহি। তিনি ব্যক্তিগত অর্ধশতক তুলে নিলেও অন্য প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ১০০ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে দলটি।

আগের ম্যাচে শতরান করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ব্যাটারদের সম্মিলিত ব্যর্থতায় ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

স্বল্প পুঁজি নিয়ে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশের বোলাররা। বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে তাই এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই শেষ হলো জুনিয়র টাইগারদের শিরোপা জয়ের অভিযান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close