বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম : নুসরাত       ● মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ      ● সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী      ● চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫      
গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৮ টি ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সাতটি ফসলভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  উম্মে হাফছা নাদিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক। 

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে,  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মোট ২ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা হিসেসে বুনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ নাকিব আকরাম হোসেন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ আহসান উল্লাহ, মো. ইসহাক আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, মুন্সীগঞ্জ সদর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গজারিয়া, মুন্সীগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শান্তা ইসলাম নওরিন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close