বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম : নুসরাত       ● মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ      ● সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী      ● চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫      ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল : বিমানমন্ত্রী      
সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম, জুয়া খেলার মোবাইল অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে সিংড়া থানাধীন জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিংড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেল্লাল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতে রণপাহারা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে অবৈধভাবে জুয়া খেলছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ থেকে ৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম, জুয়া খেলার অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে সিংড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সিংড়া থানা পুলিশ জানিয়েছে, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close