বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম : নুসরাত       ● মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ      ● সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী      ● চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫      ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল : বিমানমন্ত্রী      ● রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ      ● মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা      
রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে মাটির গর্তে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বোমা নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরুর কথা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুধের কৌটা দুটির ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমা থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করে দলটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনে মাটির গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু থাকার সন্দেহে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৌটাগুলো উদ্ধার করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

পুলিশ সূত্র জানায়, বোমাগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী বোমাগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে জানানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুধের কৌটা দুটির ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বিশেষজ্ঞ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশেষজ্ঞ দলের মাধ্যমে এগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরুর কথা রয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।

ওসি আরও জানান, এর আগের দিন একই ব্যক্তির ঘর থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। পরপর বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে এসব বোমা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমাগুলো নিষ্ক্রিয় করার পর সেগুলোর প্রকৃত ধরন ও বিস্ফোরক ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close