বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জোবাইদা রহমান      ● ১৭ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত হযরত আলী গ্রেপ্তার      ● বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা      ● পাবনা-ঢাকা সরাসরি ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু      ● গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      
তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জোবাইদা রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জোবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এমিনে এরদোয়ান। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জোবাইদা রহমান অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে রয়েছেন ডা. জোবাইদা রহমান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close