প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম

সংগৃহীত ছবি
কুমিল্লার নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতমিনিময় সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান।
অনুষ্ঠান শুরুতে নব যোগদানকৃত নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ ও মতবিনিময় সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, প্রধান শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ মজুমদার স্বপন, মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, পূর্ব বামপাড়া মাদানিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা খোরশেদ আলম।
মতবিনিময় সভায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।