বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড      ● কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প, বদলে যাচ্ছে জগদীশপুর-অলিপুর সড়ক      ● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত      ● বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা      ● নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      ● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      ● নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন      ● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      
কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে মো. আছাদ শেখ (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
দণ্ডপ্রাপ্ত মো. আছাদ শেখ বালিয়াকান্দি উপজেলার মো. নুকাই শেখের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ইয়াবা সেবনের অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close