বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প, বদলে যাচ্ছে জগদীশপুর-অলিপুর সড়ক      ● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত      ● বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা      ● নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      ● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      ● নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন      ● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      ● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      
কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
​ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবাসহ আরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমুয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কাঁঠালিয়া থানা-পুলিশের একটি দল নৈশকালীন টহলে ছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, আমুয়া জিরো পয়েন্ট সংলগ্ন এক দোকানের সামনের পাকা রাস্তায় কয়েকজন মাদক কারবারি কেনাবেচার জন্য অবস্থান করছেন। 

খবর পেয়ে সাব-ইনস্পেক্টর (এসআই) মো. মোহন ও এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

​পুলিশ জানায়, বুধবার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তার আরিফুল ইসলাম কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নেছারউদ্দিন হাওলাদারের ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close