বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      ● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      ● নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন      ● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      ● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      ● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      ● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি, ডাকাতির মামলার আসামি, রাজনৈতিক মামলার আসামি ও মাদকসেবী রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী আটজন, ডাকাতির মামলার আসামি তিনজন, শিশু ধর্ষণ মামলার আসামি দুজন, বৈষম্যবিরোধী মামলার আসামি দুজন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - সন্ত্রাসবিরোধী মামলার মাসুদ (৩০), বৈষম্যবিরোধী মামলার হাবিবুর রহমান হবি (৬০) ও গাজী কামাল (৪৭), শিশু ধর্ষণ মামলার মো. ইলিয়াস (৩৮) ও মো. নুরুল হক (৪২), ডাকাতির মামলার স্বপন (৩০), জামান মিয়া (২২) ও সাজ্জাদুর রহমান অনিক (৩৩)।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শাহিন খান, তাঁর স্ত্রী মোর্শেদা ও কারিমন বেগম (৫৪)। মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন মো. রিয়াজ (১৯), রাম বাবু (২৬), মো. নাজমুল ভূঁইয়া (৩০), মো. মামুন ওরফে রশিদ (২৬), রাজা শিকদার (৩৬), মো. হালিম (৩৫), মো. আরিফ হোসেন (২৬) ও মো. সুজন খন্দকার।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close