বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা      ● নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      ● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      ● নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন      ● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      ● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      ● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      ● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      
বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার আমিনপুরের মাশুমদিয়া ডিগ্রি কলেজের সামনে বৈধ অনুমোদন বা প্রশিক্ষণ ছাড়াই ‘কবিরাজ’ সেজে রমরমা অপচিকিৎসা চালিয়ে যাওয়ার দায়ে হালিম কবিরাজের চেম্বারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অভিযানের সময় চেম্বার থেকে চুনসহ অপচিকিৎসার নানা উপকরণ উদ্ধার করা হয়। অভিযানে হালিম কবিরাজের কাছে চিকিৎসার প্রয়োজনীয় বৈধ সনদ চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে তাৎক্ষণিকভাবে তার কথিত চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। এসময় ওই কবিরাজ সনদ রয়েছে দাবি করলে তাকে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে সেগুলো দেখাতে বলা হয়েছে।

এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ‌‘লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া কেউ চিকিৎসাসেবা দিতে পারেন না। সাধারণ মানুষের জীবন নিয়ে এ ধরনের অপচিকিৎসা ও প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। আপাতত তার চেম্বার সিলগালা করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 উল্লেখ্য  একসময়ে হাটবাজারে মজমা (হকারি) করে বিভিন্ন গাছগাছালির ওষুধ বিক্রি করতো।এই হালিম কবিরাজ। বর্তমানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা এই কবিরাজ প্রতিদিন গড়ে শত শত রোগী দেখেন এবং রোগীপ্রতি প্রায় চার হাজার টাকা করে আদায় করেন। প্রতিদিন মোটা অংকের আর্থিক লেনদেন হওয়ার কারণে স্থানীয় প্রভাবশালী মহল ও কতিপয় অসাধু চক্রকে ম্যানেজ করেই এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও তিনি তথাকথিত বিভিন্ন ধরনের অপারেশনও করেন। ওষুধ তৈরির লাইসেন্স ছাড়া নিজেই গাছগাছালির ওষুধ তৈরি করেন। রোগী প্রতি ভিজিট নেন ৫০০শ টাকা হাতে ধরিয়ে দেন ২/৩ হাজার টাকার গাছগাছালির ওষুধ। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা স্বীকৃত কোনো আয়ুর্বেদিক/ইউনানি বোর্ডের নিবন্ধন নেই তার। ছিলেন হাটবাজারের হকার। এখন গড়েছেন রুগীদেখার চেম্বার। চিকিৎসার পাশাপাশি নিজ চেম্বার থেকেই বিক্রি করেন শত শত প্রকার ওষুধ। 

সংশ্লিষ্টদের অভিযোগ, গাছগাছড়ার প্রলেপের আড়ালে তীব্র ক্ষতিকর অ্যাসিড বা চুন ব্যবহার করে নাকের পলিপাস পুড়িয়ে ফেলতেন হালিম কবিরাজ। ফলে রোগীদের শরীরে ক্যানসারের মতো মারাত্মক ও জীবনঘাতী ঝুঁকি তৈরি হচ্ছিল।

 নাটোরের ভুক্তভোগী মো. জহির আলী অভিযোগ করেন, ফেসবুকে বিজ্ঞাপন দেখে চিকিৎসা নেওয়ার কিছুদিন পর তার নাকের ভেতর মারাত্মক ঘা সৃষ্টি হয়। পরে অন্য চিকিৎসকের শরণাপন্ন হয়ে তিনি জানতে পারেন, তার নাকের মাংস অ্যাসিড বা কোনো দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close