বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প, বদলে যাচ্ছে জগদীশপুর-অলিপুর সড়ক      ● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত      ● বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা      ● নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      ● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      ● নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন      ● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      ● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      ● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      
মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প, বদলে যাচ্ছে জগদীশপুর-অলিপুর সড়ক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের জনদুর্ভোগ ও জরাজীর্ণ দশার অবসান ঘটিয়ে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগতে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর সড়কে। জগদীশপুর থেকে নোয়াপাড়া ও শাহাপুর হয়ে অলিপুর পর্যন্ত বিস্তৃত এই সড়কটির পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়নের জন্য ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বর্তমানে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সব আনুষ্ঠানিকতা শেষে আগামী কয়েক দিনের মধ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু হতে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অত্যন্ত প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন কোনো বড় ধরনের সংস্কার ছাড়াই পড়ে ছিল। ফলে সময়ের সাথে সাথে পিচ ও সুরকি উঠে গিয়ে পুরো পথজুড়ে অসংখ্য ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়। বিশেষ করে গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সড়কটির দুই পাশে বেশ কয়েকটি বড় ও সুনামধন্য শিল্পকারখানা গড়ে ওঠায় প্রতিদিন হাজার হাজার শ্রমিক, কাঁচামালবাহী ভারী ট্রাক, ব্যবসায়ী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের দপ্তর ও তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ সূত্রে জানা যায়, এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘবে তিনি শুরুতে ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যান চলাচল সচল রাখার ব্যবস্থা করেন। পরবর্তীতে সড়কটির দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ ও তৎপরতা চালান। তাঁর এই প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে সড়কটি পুনর্নির্মাণের জন্য এই বড় অঙ্কের বাজেট বরাদ্দ দেওয়া হয়।

সংসদ সদস্যের দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানিয়েছেন, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ামাত্রই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাবে এবং দ্রুততম সময়ে মাঠপর্যায়ে উন্নয়নকাজ শুরু হবে।

একই সূত্রে স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া জানান, এই প্রাচীন সড়কটি পুরো অঞ্চলের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের যোগাযোগের মূল চাবিকাঠি। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির মূল সংস্কার কাজ শুরু হতে চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

উন্নয়ন প্রকল্পের বিষয়ে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের ন্যায্য দাবি পূরণ ও দুর্ভোগ দূর করতে সরকার আন্তরিক। জগদীশপুর সড়কের এই উন্নয়নকাজ ছাড়াও মাধবপুর ও চুনারুঘাট এলাকার সর্বাঙ্গীন যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close