বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনেরেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬ তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে র‍্যালীটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে আশুগঞ্জ বন্দরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির শুভ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,"দেশের উন্নয়নে ও উৎপাদনে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রতিটি অবস্থানে অনেক অবদান রেখে চলেছেন।" তিনি আইডিইবি তথা ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নতি ও সফলতা কামনা করেন।

সমাবেশে বক্তারা বক্তব্যে আরো বলা হয়, আইডিইবির আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে দেশেরউন্নয়ন ও অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান,পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার গুরুত্বতুলে ধরা হয়।

র‍্যালী পরবর্তী সমাবেশে, ​আইডিইবি, আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাকতিয়ার রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন,আইডিইবি,আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার কাউন্সিলর মোঃ খায়রুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন,অর্থ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ​মোঃ আসাদুর রহমান,আইডিইবি,আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার কাউন্সিলার মোঃ আহসান হাবীব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা শাখার অন্তর্ভুক্ত সকল ছাত্র,শিক্ষক পেশাজীবী, সদস্যবৃন্দ সহ প্রকৌশলীগণ অংশ নেন।আয়োজকদের প্রত্যাশা, দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির মাধ্যমে দেশের অবকাঠামোগত

উন্নয়ন,শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রাকে আরও গতিশীলকরা সম্ভব।একই সঙ্গে কারিগরি শিক্ষার প্রসার এবং প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।দীর্ঘ ৫৫ বছরের পথচলায় আইডিইবি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠিত ও পেশাগত ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান রেখেচলেছে।

গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন প্রকৌশলীদের মধ্যে ঐক্য, পেশাগত চেতনা ও দেশপ্রেম আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনুষ্ঠিত র‍্যালিতে আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার অন্তর্ভুক্ত সকল ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও সদস্য প্রকৌশলীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close