রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়িতে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ : রিজভী      ● ১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা      ● মার্কেটিংয়ে এআই ও মানুষের সমন্বয়ের বার্তা নিয়ে ঢাকায় ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০      ● ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ      ● ডিএমএফ'র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক       ● সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ      ● ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত      ● ছয় বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ, মা-ছেলের মৃত্যু      ● নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ      ● ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে      ● পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      
গাড়িতে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ : রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৮:২৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি

গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের উদ্যোগগুলো পাশ কাটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, গাড়িতে আগুন দেয়া হচ্ছে। পরে যাদের ধরা হচ্ছে, দেখা যাচ্ছে তারা ছাত্রলীগ-যুবলীগ। একদিকে পরাজিত শক্তি, আরেকদিকে আরেকটি নতুন শক্তি। এ সময় সব চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে বিএনপি এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, জামায়াতের ইতিহাস স্বৈরশক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধার ইতিহাস। এক দফা আর রাজপথ দখলের হুঁশিয়ারি দিলে, হাত গুটিয়ে ঘরে বসে থাকবে না বিএনপি। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে লংমার্চ না করে বিরোধীদলকে আলোচনার আহ্বান জানান রিজভী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close