শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন      ● বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব" -চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী      ● ‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী      ● এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার      ● এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম      ● সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বাবু      ● কারাগারের নিরাপত্তায় সাত দফা কঠোর নির্দেশনা      ● সোনারগাঁও শিল্পকলা একাডেমিতে ৩৬ শিক্ষার্থীকে পুরস্কার      ● জামালপুর জেলা স্টেডিয়ামে ২৮তম এনসিএল ২য় একাদশের জমজমাট উদ্বোধন      ● মাউন্ট এলব্রুসে উড়ল বাংলাদেশের পতাকা, রুশ হাউসে উদযাপন      ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান      ● ফ্রান্সে বিক্ষোভে গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ সদস্য      
ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম

সাবেক স্বৈরাচার শেখ হাসিনা তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধ এবং আওয়ামী লীগের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার (৬ নভেম্বর)  সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘ঝালকাঠির সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা আসিফ আল ইমরান, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক আবীর লস্কর ও ইমরাতুল খান ইমরান, ছাত্রনেতা মো. মাহফুজার রহমান, শান্ত আহমেদ রিজু ও শাওন শরীফ।

বক্তারা অভিযোগ করেন, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে ইকবাল সোবহান চৌধুরী নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্তুষ্ট করার মাধ্যমে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তথ্য উপদেষ্টার পদ লাভ করেন বলে দাবি করেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের সময় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এ সময় তাঁর সম্পাদিত দৈনিক অবজারভারসহ নিয়ন্ত্রণাধীন সব গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে স্থানীয় ছাত্রনেতা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইকবাল সোবহান চৌধুরী   ঝালকাঠি   মানববন্ধন   দৈনিক অবজারভার   সাগর-রুনি হত্যা   জুলাই গণঅভ্যুত্থান   সরকারি বিজ্ঞাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close