শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান      ● নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা হারাবে না উত্তর কোরিয়া      ● হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে      ● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      ● আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী      ● কিশোরগঞ্জে ডোর-টু-ডোর যাচাই, শনাক্ত ১ হাজার ৪৭২ মৃত ভাতাভোগী      ● নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের চোখের সুস্থতায় ভিশনস্প্রিং      ● ১৭ বছর উন্নয়নের কথা বলেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী      ● পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন      ● বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ       ● পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২      
‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:২২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ ও ‘স্বাধীনতাবিরোধীদের কারখানা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটাতো মাদ্রাসা একটা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটা।’

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এই সংসদ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির জন্ম পাকিস্তানের। তবে একসময় এই বিশ্ববিদ্যালয় থেকেই আব্দুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, নাজমা চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ুন আহমদের মতো শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীর জন্ম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, ‘সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা।’ বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবি টাঙানো হয়—এমন অভিযোগ তুলে তিনি প্রতিষ্ঠানটির সমালোচনা করেন। ফজলুর রহমান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং পেশায় জ্যেষ্ঠ আইনজীবী। তিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   ফজলুর রহমান   বিএনপি   রাজনৈতিক বক্তব্য   জাতীয় প্রেস ক্লাব   কিশোরগঞ্জ-৪   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close