প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:১২ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ীর কালুখালীতে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে উপজেলা প্রশাসন, কালুখালীর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কালুখালী উপজেলা নির্বাহী আফিসার এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী'র সার্বিক পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ৷ কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সহ উপজেলা সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কেএম আইনুল হাবিব, শাহজাহান আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু এবং ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমির হোসেন খান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।