খুলনা বিভাগের মোংলা বন্দরে প্রথম পোঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরের বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে সড়ক পথে বাগেরহাট ও খুলনা যাবেন তিনি। এক দিনের সফরে এই মাত্র মোংলা বন্দরে এসে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর এই আগমনকে কেন্দ্র করে মোংলা বন্দর ও আশপাশের এলাকার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চরম উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে বন্দর এলাকা দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই সর্বস্তরের মানুষ ও দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মোংলায় সমবেত হতে শুরু করেন।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর এবং বন্দর সংশ্লিষ্ট অমীমাংসিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশা করছেন স্থানীয়রা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোংলা বন্দরের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং অঞ্চলটির ভবিষ্যৎ অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।
পরবর্তীতে মোংলা বন্দরকে নিয়ে সরকারের পরিকল্পনার সার্বিক বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা থেকে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে নতুন দিকনির্দেশনা ও ঘোষণা আসতে পারে।