বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি      ● পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা      ● হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু      ● যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার      ● বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১      ● সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী      ● যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কাভার্ডভ্যান, চালক নিহত      ● যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২      ● পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ      ● নাসিরনগরে গৃহবধূ হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন      ● ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       
‘আমরা ট্রাম্পকে হত্যা করব’, তেহরানে বিশাল বিলবোর্ডে ইরানের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশাল বিলবোর্ড স্থাপন করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে ট্রাম্পের কারাবন্দি অবস্থার ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। এ ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত এনগেলাব স্কয়ারে বিলবোর্ডটি স্থাপন করা হয়। এতে ট্রাম্পকে মাথা নিচু করে কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কাছাকাছি আরেকটি বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তাক্ত মুখ ও ছেঁড়া পোশাকের ছবি তুলে ধরা হয়েছে। পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষতিগ্রস্ত পতাকাও দেখানো হয়।

এ সময় স্কয়ারে কয়েক ডজন মানুষ লাল পতাকা ও প্রতিশোধের দাবিতে লেখা ব্যানার নিয়ে জড়ো হন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, তেহরানের উত্তরাঞ্চলের তাজরিশ স্কয়ারে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্রকর্মের প্রদর্শনীও চলছে। সেখানে একটি ছবিতে ট্রাম্পকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে বোমা দিয়ে তার মুখ ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি কারাগারের আদলে তৈরি একটি কক্ষে ট্রাম্পের মতো পোশাক পরা এক ব্যক্তিকে রাখা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবিও প্রদর্শন করা হচ্ছে।

যুদ্ধের সময় একটি বিদ্যালয় ও বিয়ের অনুষ্ঠানে হামলাসহ বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে করেছে তেহরান। এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে দাবি ইরানের।

তবে সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর চেষ্টা চলছে। আঞ্চলিক সংঘাতে ছড়িয়ে পড়া এই যুদ্ধ বিশ্ববাজারেও পণ্যের দাম বাড়িয়েছে। ট্রাম্পও জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা হতে পারে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিভিন্ন জনসমাগমস্থলে এ ধরনের সরকারি বিলবোর্ড ও দেয়ালচিত্র প্রচলিত। এসবের মাধ্যমে মিত্রদের সম্মান জানানো, সামরিক ব্যক্তিত্বদের তুলে ধরা এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দেওয়া হয়।

সূত্র: স্ট্রেইটস টাইমস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close