মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২      ● তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার      ● প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র      ● গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্প্যানিশ ফুটবলারের      ● কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্‌যাপনে প্রস্তুতি সভা      ● হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ সাপ ও ডিম উদ্ধার      ● শিবগঞ্জে বালুর ভেতর থেকে জীবিত নবজাতক উদ্ধার      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেলে উদ্ধার      ● পাবনায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন      ● নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির      ● ‎কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় কলেজছাত্র নিহত      
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপ-পরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনানীর কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা সংলগ্ন এলাকার মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেনের ভাড়াকৃত তিন কক্ষ বিশিষ্ট বসতঘরে এই অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, মোট ১০ গ্রাম ওজনের ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৩,২০০ টাকা উদ্ধার করে।

এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। এছাড়া পলাতক প্রধান আসামি হিসেবে রয়েছে মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেন (২৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পলাতক আসামি মো. রাকিব হোসেনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করছেন।

ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে বনানী থানায় একটি মামলা করেছেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close