মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী তেলের দর      ● ১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের      ● সাইবার নিরাপত্তায় ‘শক্তিশালী সংস্থা’ গঠন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া      ● রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী      ● রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত      ● ‘নাশকতার চেষ্টা প্রতিহত করবে সরকার’      ● মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু      ● পাটুরিয়া ড্রেন থেকে শর্টগান উদ্ধার       ● গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের আশা      ● বিপিএল না হওয়ায় বিসিবিকে তুলোধুনো আসিফের      ● ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল , উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ       
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী তেলের দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দর ঊর্ধ্বমুখী হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৬ ডলার ৯৩ সেন্টে।

এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমেছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার সক্ষমতা কমানো ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য। গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ইরান   যুক্তরাষ্ট্র   মার্কিন হামলা   বিশ্ববাজার   তেলের দাম   ব্রেন্ট ক্রুড   ডব্লিউটিআই   হরমুজ প্রণালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close