মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত      ● ‘নাশকতার চেষ্টা প্রতিহত করবে সরকার’      ● মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু      ● পাটুরিয়া ড্রেন থেকে শর্টগান উদ্ধার       ● গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের আশা      ● বিপিএল না হওয়ায় বিসিবিকে তুলোধুনো আসিফের      ● ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল , উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ       ● নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট      ● গজারিয়ায় গাড়ির ধাক্কায়, প্রাণ কোম্পানির কর্মী নিহত      ● স্বামীর মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ, ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ      ● বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ-কোরিয়া      ● কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প      
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গত ২ নভেম্বর ওমান উপকূলে চলাচলের সময় জাহাজটিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। এতে গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ আহত হয়ে মারা যান। উদ্ধার হওয়া নাবিকদের সহায়তা এবং তাঁদের দ্রুত দেশে ফেরানোর বিষয়ে ওমানে ভারতীয় দূতাবাস ও দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত নাবিকের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তবে কারা হামলা চালিয়েছে বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে এ ঘটনা ঘটল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন, তাঁদের মধ্যে ১৪ জন নাবিক।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ওমান   ভারতীয় নাবিক   জাহাজে হামলা   মধ্যপ্রাচ্য   পারস্য উপসাগর   হরমুজ প্রণালি   সমুদ্রপথে নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close