মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাইবার নিরাপত্তায় ‘শক্তিশালী সংস্থা’ গঠন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া      ● রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী      ● রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত      ● ‘নাশকতার চেষ্টা প্রতিহত করবে সরকার’      ● মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু      ● পাটুরিয়া ড্রেন থেকে শর্টগান উদ্ধার       ● গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের আশা      ● বিপিএল না হওয়ায় বিসিবিকে তুলোধুনো আসিফের      ● ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল , উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ       ● নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট      ● গজারিয়ায় গাড়ির ধাক্কায়, প্রাণ কোম্পানির কর্মী নিহত      
সাইবার নিরাপত্তায় ‘শক্তিশালী সংস্থা’ গঠন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম

সরকারি ও বেসরকারি খাতের সাইবার নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে শক্তিশালী কেন্দ্রীয় সংস্থা গঠনের উদ্যোগ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ আহ্বান জানান। তাঁর মতে, বর্তমান নিরাপত্তাব্যবস্থা মূলত পরিদর্শন ও হামলার পর ব্যবস্থা নেওয়ার ওপর নির্ভরশীল। ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি সেবা সুরক্ষায় সীমাবদ্ধতা রয়েছে।

লি জে মিয়ং বলেন, সরকারি-বেসরকারি খাতকে নিয়ে একটি সমন্বিত টাস্কফোর্স গঠনের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। বিভিন্ন সংস্থায় ছড়িয়ে থাকা নিরাপত্তা কার্যক্রম তদারক ও সমন্বয়ে কার্যকর কেন্দ্রীয় সংস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এ সময় বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্সে কয়েক বিলিয়ন ডলারের চুরির ঘটনাও উল্লেখ করেন। তবে এ ঘটনায় সরাসরি উত্তর কোরিয়ার নাম নেননি তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলেও পিয়ংইয়ং মঙ্গলবার এ অভিযোগ অস্বীকার করেছে।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারের দুই হাজার ১০০টির বেশি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সরকারি প্রতিষ্ঠানে জরুরি নিরাপত্তা পরিদর্শন শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির আর্থিক খাত, ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান, ব্যাংক ও সরকারি ব্যবস্থায় একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়া   সাইবার নিরাপত্তা   লি জে মিয়ং   সাইবার হামলা   উত্তর কোরিয়া   বাইন্যান্স   ক্রিপ্টোকারেন্সি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close