মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আনোয়ারায় রেস্তোরাঁর রান্নাঘরে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা      ● রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ      ● মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’      ● দেশে প্রথম এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি      ● ঢাকার শরতে ফ্যাশনে থাকুক হালকা স্তর ও রঙের বৈচিত্র্য      ● ‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক      ● শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ● তাহসিফ হত্যা: দীপের জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য      ● ব্রহ্মপুত্রের ভাঙন ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক      ● জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানির অভিযোগ      ● পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা      ● ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু      
আনোয়ারায় রেস্তোরাঁর রান্নাঘরে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারায় খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবারে অননুমোদিত রং ও রাসায়নিকের ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখার মতো চিত্র উঠে এসেছে অভিযানে। এসব অপরাধে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাতুরী চৌমুহনী ও টানেল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোজন বাড়ি রেস্তোরাঁয় খাবারে অননুমোদিত রং, গোলাপজল ও কেওড়াজলের মতো উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সাদিয়া’স কিচেনে বাসি শর্মার চিকেন সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টানেল ভিউ রেস্তোরাঁয় খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির পাশাপাশি একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা বাসি খাবার সংরক্ষণ করতে দেখা যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে মো. আনিছুর রহমান জানান, খাদ্যপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং খাবার তৈরিতে নিরাপদ উপকরণ ব্যবহার করা বাধ্যতামূলক। নিয়মের ব্যত্যয় পাওয়ায় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তাবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close