প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ট্রাক ট্রার্মিনালের ড্রেন থেকে শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে শর্টগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা পুলিশ।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ২০২৪ সালের বৈষম্য বিরোধী গণ-আন্দোলনের সময় খোয়া-যাওয়া পুলিশের অস্ত্র হতে পারে। কারণ হিসেবে তারা বলছে এই ধরণের অস্ত্র পুলিশ ব্যবহার করে থাকে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, আমাদের সোর্সের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পাটুরিয়া ট্রাক ট্রার্মিনালের পাশের ড্রেন থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। এই ধরণের শর্টগান মূলত পুলিশ সদস্যরা ব্যবহার করে থাকে তবে এই অস্ত্রটি পুলিশের ব্যবহৃত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
স্বদেশ প্রতিদিন/এস পি