মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু      ● পাটুরিয়া ড্রেন থেকে শর্টগান উদ্ধার       ● গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের আশা      ● বিপিএল না হওয়ায় বিসিবিকে তুলোধুনো আসিফের      ● ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল , উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ       ● নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট      ● গজারিয়ায় গাড়ির ধাক্কায়, প্রাণ কোম্পানির কর্মী নিহত      ● স্বামীর মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ, ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ      ● বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ-কোরিয়া      ● কংগ্রেস হারালে ‘ভেটো’ কৌশলে ট্রাম্প      ● হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের      ● এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, কঠোর হচ্ছে সরকার      
মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু
মো.হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত হানজালা উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের জলফু মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে হানজালা তার মায়ের সঙ্গে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে সোনাই নদীর তীরে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন নদীতে তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান না পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও শিশুটির সন্ধান না পাওয়ায় হবিগঞ্জ জেলা সদর থেকে একটি অভিজ্ঞ ডুবুরি দল তলব করা হয়। পরবর্তীতে জেলা সদরের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয় এবং বিকেল সাড়ে ৬টার দিকে নদী থেকে হানজালার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ থেকে আসা ডুবুরি দলের যৌথ ও দীর্ঘ প্রচেষ্টায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। নিষ্পাপ এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পূর্ব মাধবপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মাধবপুর   হবিগঞ্জ   সোনাই নদী   শিশুর মৃত্যু   পানিতে ডুবে মৃত্যু   ফায়ার সার্ভিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close