প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৩৩ পিএম

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি। এর ফলে এবারের আসরে বাংলাদেশের হয়ে মুস্তাফিজের সঙ্গে খেলতে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও। তিনি খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ। পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলার কথা রয়েছে তাঁর। বিসিবিও তাঁকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে ইতিবাচক বলে জানা গেছে।
এদিকে, বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদ হোসেনও। ফলে দুজনেরই বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলা হচ্ছে না।
স্বদেশ প্রতিদিন/এস পি