সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা: পেদ্রি      ● বিগ ব্যাশে এবার দুই বাংলাদেশি, মুস্তাফিজের নতুন ঠিকানা রেনেগেডস      ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি, বুধবার ভারতের উপকূলে আঘাতের শঙ্কা      ● পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে আবেদন      ● সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার, কমছে তেল-স্বর্ণ      ● ই-টিন অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? সমাধান জেনে নিন      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● জামালপুরে আল আকাবা সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে মানববন্ধন      ● সাতক্ষীরা শহর উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনার আহ্বান      ● বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল      ● ঝালকাঠিতে গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড      ● কেন্দুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      
বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা: পেদ্রি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৩৭ পিএম

রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে এই হারে শেষ হয়েছে কাতালানদের টানা নয় ম্যাচের জয়ের ধারা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে নিজেদের ভুল ও ধীরগতির ফুটবলকে দায়ী করেছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি।

ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে পেদ্রি বলেন, প্রথমার্ধে বার্সেলোনা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। বলের গতি কম থাকা এবং সহজ পাসে বল হারানো দলকে ভুগিয়েছে। তাঁর ভাষায়, ‘সব মিলিয়ে আমরা ভালো ম্যাচ খেলিনি। প্রথমার্ধে আমরা নিজেদের মতো ছিলাম না। অনেক কিছুই আরও ভালো করতে পারতাম। বিশেষ করে বলের গতি খুব কম ছিল। আমরা অনেক সহজ ভুল করেছি, বোকামি করে বল হারিয়েছি। এই ধরনের দলের বিপক্ষে এমন ভুলের মূল্য দিতে হয়।’

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। পেদ্রির পাস থেকে রাফিনিয়া সমতাসূচক গোল করলেও শেষ দিকে রিয়ালের দ্রুত পাল্টা আক্রমণ ঠেকাতে পারেনি স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। হার নিয়ে হতাশ হলেও পেদ্রি মনে করেন, লা লিগার শিরোপার লড়াই দীর্ঘ পথের। আপাতত পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে চায় বার্সেলোনা।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বার্সেলোনা   রিয়াল মাদ্রিদ   পেদ্রি   কিলিয়ান এমবাপ্পে   রাফিনিয়া   এল ক্লাসিকো   লা লিগা   ফুটবল খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close