সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      ● পঞ্চগড়ে আগাম আমন ধান কাটা শুরু, বাড়তি আয়ের আশায় কৃষক      ● রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে      ● রাঙ্গাবালীতে শিলার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, স্বামীর গ্রেপ্তার দাবি      ● রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক, বাড়ছে উৎপাদন খরচ      ● বরিশালের অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী      ● আশুগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা      ● সন্দ্বীপে বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ      ● ঢাকায় ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর থেকে      ● তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন      ● পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু      
৬৮টি রাজনৈতিক মামলায় কারাবরণ, ১০ বছরের বেশি সময় কাটিয়েছেন কারাগারে
হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম
শাহাদাত হোসেন, সন্দ্বীপ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৮ নম্বর হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করেছেন উপজেলা বিএনপির সদস্য ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফছিউল আলম রহিম।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় নিজের বাসভবনে সন্দ্বীপে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এ সময় নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ফছিউল আলম রহিম জানান, ১৯৮৩ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার দাবি, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মোট ৬৮টি মামলা হয়েছে, যার মধ্যে পাঁচটি হত্যা মামলা। এসব মামলায় তাকে বারবার কারাবরণ করতে হয়েছে এবং জীবনের ১০ বছরের বেশি সময় কারাগারে কাটাতে হয়েছে।

তিনি আরও জানান, ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাকে দুইবার দলীয় মনোনয়ন দিয়েছিল। তবে দুই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি জয়ী হতে পারেননি।

আগামী নির্বাচনে দলীয় সমর্থন পেলে হারামিয়া ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও উপকূলীয় এলাকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদকে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত জনবান্ধব সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও পরিবারের অবদানের মূল্যায়ন করে বিএনপি এবারও তাকে দলীয় সমর্থন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফছিউল আলম রহিম। এ সময় তিনি হারামিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close