রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কিকের আঘাতে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ান ফুটবলার      ● বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫      ● কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● গাড়িতে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ : রিজভী      ● ১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা      ● মার্কেটিংয়ে এআই ও মানুষের সমন্বয়ের বার্তা নিয়ে ঢাকায় ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০      ● ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ      ● ডিএমএফ'র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক       ● সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ      ● ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত      ● ছয় বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ, মা-ছেলের মৃত্যু      
কিকের আঘাতে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ান ফুটবলার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্পেনের দ্বিতীয় বিভাগের এক ফুটবল ম্যাচে ঘটে গেল এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো দুর্ঘটনা। আলবাসেতের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের জোরালো কিকের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন সাবাদেলের নাইজেরিয়ান মিডফিল্ডার কুয়াদ্রি লিয়ামিদ। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে ম্যাচের ৪০ মিনিটে। আলবাসেতের মিডফিল্ডার হোসে কোরপাসের একটি জোরালো কিক সরাসরি গিয়ে লাগে লিয়ামিদের মাথায়। আঘাত এতটাই তীব্র ছিল যে সঙ্গে সঙ্গেই মাঠেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই নাইজেরিয়ান তারকা। সংঘর্ষটি অনিচ্ছাকৃত হলেও এর ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পড়েন মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা। পরিস্থিতি বিবেচনায় রেফারি তৎক্ষণাৎ কোরপাসকে সরাসরি লাল কার্ড দেখান।

মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকা লিয়ামিদকে দ্রুত চিকিৎসাসেবা দেন সাবাদেলের মেডিকেল স্টাফরা। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে। এরপর নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষার জন্য তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

ম্যাচ শেষে ক্লাব সাবাদেল এক বিবৃতিতে জানায়, লিয়ামিদ বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ফল ইতিবাচক এসেছে বলেও নিশ্চিত করেছে ক্লাবটি। তবে শঙ্কামুক্ত হতে তাকে আরও কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।

এদিকে লোমহর্ষক এই ঘটনার প্রভাব পড়েছিল ম্যাচের স্কোরেও। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল সাবাদেল। ৮১ মিনিটে ইনিগো আগুইলারের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও আলবাসেতের রক্ষণ ভাঙতে না পারায় ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সাবাদেলকে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close