সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সন্দ্বীপে বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ      ● ঢাকায় ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর থেকে      ● তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন      ● পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু      ● ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন      ● ১১২১ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে দুদকের তিন মামলা      ● সাভার-আশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানায় ছুটি      ● আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য: স্বরাষ্ট্রমন্ত্রী      ● মেসির পছন্দের তালিকায় লেভারকুসেনের মাজা      ● অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার আনন্দ      ● শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর নতুন গান      
সন্দ্বীপে বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ
সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় সালাউদ্দিন নামে এক ব্যক্তির বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে তালতলী বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ সালাউদ্দিনের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close