সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত বিজিবি সদস্য      ● সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান      ● বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন      ● ভাটারায় শামীমকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেলকে      ● বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা      ● বার থেকে বস্তি, এরপর তুরাগে মরদেহ: তাহসিফের শেষ রাতের রহস্য      ● রাউজানে কালীপূজার বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’      ● নাসিরনগরে দুপুরে মিছিল রাতেই গ্রেফতার ছাত্রলীগ কর্মী       ● রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, জরিমানা ২৫ হাজার টাকা      ● শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা      ● মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন      ● ফরিদপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা      
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত বিজিবি সদস্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। এ সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   পোশাক শ্রমিক   শ্রমিক আন্দোলন   ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক   পুলিশের গাড়িতে আগুন   বিজিবি   সাংবাদিকদের ওপর হামলা   শ্রমিক অসন্তোষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close