সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাউজানে কালীপূজার বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’      ● নাসিরনগরে দুপুরে মিছিল রাতেই গ্রেফতার ছাত্রলীগ কর্মী       ● রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, জরিমানা ২৫ হাজার টাকা      ● শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা      ● মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন      ● ফরিদপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা      ● ডিলারদের যোগসাজশে সারের দাম বাড়ানোর অভিযোগ      ● মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মিনহাজ, সম্পাদক রুবেল      ● সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটে লুকানো ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার      ● টেকনাফে মাছ ধরার বােট ব্যবহার করে ইয়াবা কারবার      ● নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত, বাসা বাতিলের নির্দেশ      
রাউজানে কালীপূজার বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সুলতানপুরস্থ ঐতিহ্যবাহী ‘দত্ত কুঠির’ কিংকর দাশের বাড়িতে শ্রীশ্রী মহামায়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৩ তম সার্বজনীন শ্রীশ্রী কালীপূজা-২০২৬।

আগামী ৭ ও ৮ নভেম্বর (শনিবার ও রবিবার) দুই দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ থিমভিত্তিক প্রদর্শনী ‘শূন্যের আর্তি’। 

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ভক্তিগীতি, একক ও দলীয় নৃত্য, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মৃদুল কান্তি দাশ ও অরুণ পালিত। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন তৃষ্ণা দত্ত, আকাশ দাশ ও চৈতি দাশ। একই দিন রাত ৮টায় শ্রীশ্রী কালীমায়ের মাতৃপূজার শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৫টায় এবারের বিশেষ আকর্ষণ থিমভিত্তিক প্রদর্শনী ‘শূন্যের আর্তি’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। রাত ৮টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং রাত ১২টায় শ্রীশ্রী কালীমায়ের মহাপূজা শেষে ভক্তদের মাঝে পুষ্পাঞ্জলি নিবেদনের আয়োজন থাকবে।

 ৯ নভেম্বর সোমবার বিকেল ৫ টায় মায়ের আরতি শেষে শ্রীশ্রী কালীমায়ের প্রতিমা বিসর্জন ও নিরঞ্জনের মধ্য দিয়ে তিন দিনের এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত (সোনা)। এতে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি প্রিয়ম কুমার দে। স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক ভোমর দাশ।


আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় দায়িত্ব পালন করবেন শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে পবিত্র দীপাবলি উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি পূজার সকল ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সর্বস্তরের ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ নর-নারীর প্রতি আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাউজান   চট্টগ্রাম   কালীপূজা   দত্ত কুঠির   শূন্যের আর্তি   দীপাবলি   ধর্মীয় অনুষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close