শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● ইরান সংঘাতে ইউরোপের ব্যয় বেড়েছে ১০০ বিলিয়ন ইউরো      ● ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা’: ফজলুর রহমান      ● নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা হারাবে না উত্তর কোরিয়া      ● হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে      ● এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী      ● শিবপুরে প্রতিবন্ধী উদ্যোক্তার পিঠার ঘরে আগুন      ● আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী      ● কিশোরগঞ্জে ডোর-টু-ডোর যাচাই, শনাক্ত ১ হাজার ৪৭২ মৃত ভাতাভোগী      ● নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের চোখের সুস্থতায় ভিশনস্প্রিং      ● ১৭ বছর উন্নয়নের কথা বলেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী      ● পাবনায় মিউজিশিয়ান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন      
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছেলেরা সামান্য ব্যবধানে এগিয়ে। প্রকাশিত ফলাফলে মোট উত্তীর্ণ ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জনের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ, আর ছাত্রদের ৪৭.৭৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা এগিয়ে ৮.৫৬ শতাংশ পয়েন্ট।

এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার এ সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন, প্রায় ৪২ শতাংশ। বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন, মাদরাসা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি বোর্ডে ৮৮৬ জন। কারিগরি বোর্ডে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা বড় ব্যবধানে এগিয়ে—ছাত্রী ৭০৬ জন, ছাত্র ১৮০ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ২ জুলাই শুরু হওয়া লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে সেগুলো নেওয়া হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি ফল ২০২৬   এইচএসসি পরীক্ষা   পাসের হার   জিপিএ-৫   শিক্ষা বোর্ড   শিক্ষার্থী   বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close