সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন      ● ভাটারায় শামীমকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেলকে      ● বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা      ● বার থেকে বস্তি, এরপর তুরাগে মরদেহ: তাহসিফের শেষ রাতের রহস্য      ● রাউজানে কালীপূজার বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’      ● নাসিরনগরে দুপুরে মিছিল রাতেই গ্রেফতার ছাত্রলীগ কর্মী       ● রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, জরিমানা ২৫ হাজার টাকা      ● শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা      ● মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন      ● ফরিদপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা      ● ডিলারদের যোগসাজশে সারের দাম বাড়ানোর অভিযোগ      ● মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মিনহাজ, সম্পাদক রুবেল      
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম

সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমিরুল হক, লুৎফল হক, নুরুল ইসলামসহ অন্যরা। 

বক্তারা বলেন, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে কবর দিতে বাধা প্রদান করা হয়। এমনকি কবর খননের পর তা ভরাট করে দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয়! একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার কোনো সুযোগ নেই। 

তাঁরা আরো বলেন, একাত্তরের ইতিহাস ও মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় জামায়াত শিবিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। 

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে ‘৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এবং ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা ছিল।
কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   মানিক পশারী   বীর মুক্তিযোদ্ধা   মানববন্ধন   দাফনে বাধা   মুক্তিযোদ্ধা সংসদ   পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close