রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে      ● পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯      ● বেলাবোতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম      ● ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুব দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।      ● কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন      ● জিপিএ-৫ এর দূ্ভিক্ষে দ্যুতি ছড়াচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ      ● ধান কাটার মৌসুমেও কৃষকের মুখে হাসি নেই, লোকসানের শঙ্কা      ● মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন? নলা নিয়ে যেতে পারবেন না... এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া      ● ঢাবি এবং সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ      ● ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২ জার্সি ও মেডেল উন্মোচন      ● শিবালয়ে বিপুল পরিমাণ ইয়াবা-ট্যাবলেটসহ হেলাল গ্রেপ্তার      
৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিনের সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে এ সময়ে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে।

ফলে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close